বৃন্দাবনের আশ্রমে যেতে সত্যিই ৫ কোটি নিয়েছিলেন? বিরাট কোহলির তরফে মিলল বিতর্কের জবাব - 24 Ghanta Bangla News
Home

বৃন্দাবনের আশ্রমে যেতে সত্যিই ৫ কোটি নিয়েছিলেন? বিরাট কোহলির তরফে মিলল বিতর্কের জবাব

Spread the love

তবে এই দাবির পক্ষে এখনও পর্যন্ত কোনও স্বাধীন প্রমাণ সামনে আসেনি। কোনও অর্থ লেনদেনের নথি, চুক্তিপত্র বা অন্য কোনও তথ্যও প্রকাশ্যে আসেনি, যা থেকে প্রমাণ করা যায় যে কোহলি ওই সফরের জন্য ৫ কোটি টাকা পেয়েছিলেন। এই অভিযোগের জবাবে কোহলির মুখপাত্র বলেন, ‘ফলাহারী মহারাজ দিনেশ শর্মা যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং তথ্যগত ভাবে ভুল।’

কোহলির সফর ছিল বিশ্বাস ও শ্রদ্ধা থেকে

কোহলির মুখপাত্র আরও জানান, প্রেমানন্দ মহারাজের প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থার কারণেই আশ্রমে যান বিরাট কোহলি। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিরাট কোহলি শুধুমাত্র নিজের গভীর বিশ্বাস এবং মহারাজজির প্রতি শ্রদ্ধার কারণেই তাঁর কাছে যান।’ প্রসঙ্গত, কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) গত কয়েক বছরে একাধিক বার বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছেন। প্রথম বার ২০২৩ সালের জানুয়ারিতে তাঁদের সেখানে যাওয়ার খবর প্রকাশ্যে আসে। এর পরও একাধিক বার ওই আশ্রমে দেখা গিয়েছে এই তারকা দম্পতিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *