ফের সাফল্য BSF র! দক্ষিণ দিনাজপুর থেকে বাংলাদেশ পালানোর সময় আটক ২৫ বাংলাদেশি
কলকাতা: রাজ্যের নিরাপত্তায় ফের অশনি সংকেত।(South Dinajpur) দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকের লোহাগঞ্জ পঞ্চনগর এলাকায় মঙ্গলবার ভোরে ঘটে গিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় গ্রামবাসীদের সতর্কতা ও…
কলকাতা: রাজ্যের নিরাপত্তায় ফের অশনি সংকেত।(South Dinajpur) দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকের লোহাগঞ্জ পঞ্চনগর এলাকায় মঙ্গলবার ভোরে ঘটে গিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় গ্রামবাসীদের সতর্কতা ও বিএসএফ জওয়ানদের দ্রুত পদক্ষেপের ফলে ২৫ জন বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় দালালকে আটক করা হয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার শুরু হয় ভোর সাড়ে চারটার দিকে। গ্রামের কয়েকজন বাসিন্দা মাঠের মধ্যে দিয়ে একদল অপরিচিত মানুষকে সীমান্তের দিকে এগোতে দেখেন। তাদের হাতে ব্যাগ ছিল, চেহারায় উদ্বেগের ছাপ। গ্রামবাসীরা সন্দেহ করে কাছে গিয়ে জিজ্ঞাসা করেন।
আরও দেখুনঃ হিন্দু জাগরণ মঞ্চ-কার্তিক মহারাজের হস্তক্ষেপে রক্ষা পেল পানিহাটির ৬২ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজো
তখনই ওই দলটি ভয় পেয়ে ধানখেতে লুকিয়ে পড়ার চেষ্টা করে। (South Dinajpur)কিন্তু স্থানীয় মানুষজন তাদের ঘিরে ফেলে। এক যুবকের মা ভোরে কয়েকজনকে জড়ো হতে দেখে ছেলেকে ডাকেন। ছেলে বাড়ির পেছনে একজনকে লুকিয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে বিএসএফ ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বিএসএফের জওয়ানরা ও কুশমণ্ডি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গ্রামবাসীরা ওই মানুষদের কাছাকাছি একটি আমবাগানে আটকে রেখেছিলেন। জওয়ানরা তাদের হেফাজতে নেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, এরা সবাই বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন।
অনেকেই কাশ্মীরে গিয়ে কাজ করেছেন, বৈধ কাগজপত্র ছাড়াই। সোমবার রাতে তারা কুশমণ্ডিতে জড়ো হয়ে সীমান্ত পেরিয়ে দেশে ফেরার পরিকল্পনা করেন। একজন ভারতীয় দালাল তাদের সঙ্গে ছিলেন। তিনি প্রত্যেকের কাছ থেকে বারো হাজার টাকা নিয়ে সীমান্ত পার করানোর ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ।
বিএসএফের ৯১তম ব্যাটালিয়নের জওয়ানরা তাদের গাংলার বর্ডার আউটপোস্টে নিয়ে যান। সেখানে তাদের বিবৃতি ভিডিও রেকর্ড করা হচ্ছে। তাদের কাছ থেকে আধার কার্ডসহ কিছু ভারতীয় পরিচয়পত্র উদ্ধার হয়েছে। এসব কাগজপত্র জাল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরে তাদের কুশমণ্ডি থানায় হস্তান্তর করা হয়। দালাল হিসেবে আটক ব্যক্তি গঙ্গারামপুরের কাজলতোড়ের রাজু রায় বলে চিহ্নিত হয়েছেন।
স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনা নতুন নয়। (South Dinajpur)কিন্তু এইবার গ্রামবাসীদের সক্রিয়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। কুশমণ্ডি বিধায়ক তপস চন্দ্র রায় ঘটনাস্থলে গিয়ে বলেছেন, স্থানীয় মানুষ সন্দেহজনক চলাচল দেখে কর্তৃপক্ষকে জানিয়েছেন। বিষয়টি বিএসএফ তদন্ত করছে।
এই ঘটনা আবারও প্রমাণ করে, সীমান্ত সুরক্ষায় শুধু নিরাপত্তা বাহিনী নয়, স্থানীয় মানুষের সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ। রাতের অন্ধকারে বা ভোরের কুয়াশায় কেউ সীমান্ত পার হতে চাইলেও গ্রামবাসীদের চোখ ফাঁকি দেওয়া সহজ নয়। বিএসএফ জওয়ানরাও দ্রুত সাড়া দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। আটককৃতদের পরিচয় ও তাদের ভারতে থাকার বিস্তারিত তথ্য এখন তদন্তের বিষয়। কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গের সীমান্ত পর্যন্ত তাদের চলাচলের পথ খুঁজে বের করা হবে।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা ফিরে যাওয়ার চেষ্টা বন্ধ করতে এমন সমন্বিত উদ্যোগ জরুরি। গ্রামবাসী, পুলিশ ও বিএসএফ একসঙ্গে কাজ করলে সীমান্ত আরও সুরক্ষিত থাকে। লোহাগঞ্জের এই ঘটনা সেই বার্তাই দিচ্ছে। আটককৃতরা এখন আইনি প্রক্রিয়ার মুখোমুখি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে, যাতে এ ধরনের কোনো চেষ্টা আর সফল না হয়।