টুলু মণ্ডল মামলায় এ বার হাতের লেখার নমুনা পরীক্ষা
বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল মামলার তদন্তে উদ্ধার হওয়া বিপুল নথির মধ্যে থাকা হাতে লেখা কাগজগুলিতে আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। উদ্ধার হওয়া সেই হাতে লেখা নথির রহস্যভেদ করতে এ বার হস্তলিপি বিশারদদের সাহায্য নিতে চলেছে পুলিশ। নথিতে থাকা লেখার সঙ্গে হাতের লেখা মিলিয়ে দেখতে সিউড়ি জেলা আদালতের অনুমতিতে মঙ্গলবার ধৃত ভূমি দপ্তরের কর্মী প্রবীরকুমার দাস, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন এবং টুলুর আত্মীয় মিনার মণ্ডলের হস্তলিপির নমুনা সংগ্রহ করা হয়।