এক প্রসূতি সন্তান প্রসব করার পরে জানা যায় তিনি নাবালিকা।
অন্য দিকে, মন্তেশ্বর থানার এক নাবালিকা বর্ধমানে চিকিৎসা করাতে গিয়ে জানা যায় সে অন্তঃসত্ত্বা। মন্তেশ্বর থানার পুলিশ ওই নাবালিকার স্বামী ভাতারের বাসিন্দা রাহুল ধারাকে গ্রেপ্তারের পরে সোমবার কালনা মহকুমা আদালতে হাজির করে। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক রিপোর্টে দেখা গিয়েছে, নাবালিকা বিবাহ ও কম বয়সে সন্তান প্রসবের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান রয়েছে তৃতীয় স্থানে। রিপোর্টটি সামনে এনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলে সরব হয়েছেন। এর পরেই জেলা প্রশাসন ও পুলিশি স্তরে তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে।