গোঁফ-দাড়ি কামিয়েও হলো না শেষ রক্ষা, দিল্লিতে গ্রেপ্তার অভিযুক্ত ভুয়ো চিকিৎসক, ভেস্তে গেল দুবাই পালানোর ছক
বেশ কিছু দিন ধরে সায়দুলের পরিবারের সদস্যদের উপরে নজর রাখছিল পুলিশ। নজরদারি চলছিল সায়দুলের পার্টনারশিপে চলা নার্সিংহোমগুলোতেও। সম্প্রতি পুলিশ জানতে পারে, অলিভিয়া ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, তিনি দুবাইয়ে চলে যাবেন। ট্র্যাক করা হয় সায়দুলের ফোন। স্ত্রীর সঙ্গে নিয়মিত মোবাইলে যোগাযোগ থাকলেও ঘন ঘন সিম কার্ড বদলাতেন সায়দুল। স্ত্রী অলিভিয়াও পাল্টাতেন সিম কার্ড, যেগুলি বিভিন্ন নার্সংহোমের কর্মচারীদের আধার কার্ড ব্যবহার করে নেওয়া।