রাতে মোবাইলের ডেটা বন্ধ না রাখলে কী হতে পারে জানেন | Wifi and mobile data should be off at night or not know the details - 24 Ghanta Bangla News
Home

রাতে মোবাইলের ডেটা বন্ধ না রাখলে কী হতে পারে জানেন | Wifi and mobile data should be off at night or not know the details

Spread the love

নয়া দিল্লি: রাতে একবার মোবাইলে চোখ না রাখলে, সোশ্যাল মিডিয়া স্ক্রল না করলে ঘুম আসে না অনেকেরই। মোবাইল রেখে ঘুমিয়ে পড়ার পরও অন থাকে ডেটা। তবে কেউ কেউ রাতে মোবাইলের ডেটা বা বাড়ির ওয়াই ফাই বন্ধ রাখা পছন্দ করেন। ডেটা বন্ধ রাখা কি জরুরি? অন থাকলে কতটা বিপদ হতে পারে?

রাতে ইন্টারনেট চালু থাকলে সোশ্যাল মিডিয়ায়, মেসেজ বা ইমেলের নোটিফিকেশন আসতে থাকে। এতে বারবার ফোনটা দেখার ইচ্ছা হয় এবং ঘুমের ব্যাঘাত ঘটে। এছাড়া ঘুমনোর ঠিক আগে ফোনের স্ক্রিন থেকে বেরনো নীল আলো শরীরে মেলাটোনিন হরমোন উৎপাদনে বাধা দেয়, ফলে ভালো ঘুমে ব্যাঘাত ঘটে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর গবেষকদের মতে, ওয়াইফাই রাউটার ও মোবাইল ডেটা থেকে যে ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড (EMF) তৈরি হয়, তার তেজস্ক্রিয়তার মাত্রা কম। সাধারণত এই তেজস্ক্রিয়তায় মানবদেহের কোষের মারাত্মক ক্ষতি হয় না। ক্যানসারের ঝুঁকি বাড়ে, এমন কোনও প্রমাণ নেই। শুধুমাত্র শরীরকে তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন থেকে বাঁচাতে রাতে ওয়াইফাই বন্ধ করার প্রয়োজন নেই বলেই মনে করেন চিকিৎসকরা।

রাতে মোবাইল ডেটা এবং ওয়াইফাই বন্ধ রাখলে ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলোর ডেটা সিঙ্ক হওয়া বন্ধ থাকে। ফলে ফোনের ব্যাটারি তুলনামূলকভাবে অনেকটাই কম খরচ হয়। সাধারণ ওয়াইফাই রাউটার খুব কম বিদ্যুৎ ব্যবহার করে। তাই রাউটার পুরো রাত বন্ধ রাখলে বিদ্যুৎ বিলে নামমাত্র পার্থক্য দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *