Sourav Ganguly: জল্পনার অবসান, দিল্লি ক্যাপিটালসের নয়া 'বিগ বস' সৌরভই | Sourav Ganguly appointed as the head coach of Delhi Capitals for the IPL 2027 Season - 24 Ghanta Bangla News
Home

Sourav Ganguly: জল্পনার অবসান, দিল্লি ক্যাপিটালসের নয়া ‘বিগ বস’ সৌরভই | Sourav Ganguly appointed as the head coach of Delhi Capitals for the IPL 2027 Season

Spread the love

কলকাতা : অবশেষে জল্পনার অবসান হল। ২০২৭ আইপিএলের আগেই বড় সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস। দলের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২৫ ও ২০২৬ সালে কোচের দায়িত্ব পেয়েছিলেন হেমাঙ্গ বাদানি। তাঁকে সরিয়েই কোচ হলেন মহারাজ।

২০১৯ সাল থেকেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত সৌরভ। প্রথমে দলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তিনি। এরপর বিসিসিআই-এর সভাপতি পদে সুযোগ দেওয়া হয় তাঁকে। এরপর দিল্লির পুরুষ ও মহিলা – দুই দলেরই ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে দাদার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচও হয়েছিলেন সৌরভ। তাঁর কোচিংয়েই দলটি এবার দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ফাইনালে উঠেছিল।

আইপিএলে একমাত্র দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসই এমন দুটি দল – যারা কোনওদিন চ্যাম্পিয়ন হয়নি। ২০২০ সালে ফাইনাল খেলেছিল দিল্লি কিন্তু হারতে হয় মুম্বইয়ের কাছে। পরের বছর লিগ শীর্ষে থাকলেও ফাইনালে পৌঁছতে পারেনি দলটি। এরপর ২০২২ থেকে আর প্লে-অফে উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস। গত মরশুমে অক্ষর প্যাটেল ও হেমাঙ্গ বাদানির নেতৃত্বাধীন কোচিংয়ে আইপিএলে ৬ষ্ঠ স্থানে শেষ করেছে ডিসি। ফলে সৌরভের সামনে লক্ষ্য একটাই, আইপিএলের ১৯তম সিজনে দিল্লিকে প্রথম আইপিএল ট্রফি দেওয়া।

দিল্লি ক্যাপিটালসের মালিকানার বর্তমান নিয়ম অনুযায়ী, আগামী ২ বছর দিল্লির পরিচালনার দায়িত্বে আছে JSW গ্ৰুপ। JSW স্পোর্টসের প্রতিষ্ঠাতা পার্থ জিন্দাল সৌরভের নিয়োগে খুব খুশি। তাঁর আশা, সৌরভের নেতৃত্বে দিল্লি আরও শক্তিশালীভাবে আইপিএল ট্রফির জন্য লড়াই করবে। উল্লেখ্য, ২০২৪ সাল থেকে ক্রিকেট ডিরেক্টরও সৌরভই। তাই জিন্দালের মতে, দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা সৌরভের অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *