Rahul Gandhi-Priyanka Gandhi: আকাশবানী থেকে টেনে বের করা হল প্রিয়াঙ্কাদের, আটক ডেরেকরাও, মাঝপথ থেকে ফিরলেন অখিলেশ | INDIA bloc protest: Rahul Gandhi Priyanka Gandhi detained after 8 hours Dharna derek o brien detained again
নয়া দিল্লি: ইন্ডিয়া (INDIA) জোটের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে রাজধানীতে। প্রায় ৮ ঘণ্টা ধর্না দেওয়ার পর আটক করা হল রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ উপস্থিত কংগ্রেসের সব নেতাকে। দ্বিতীয়বারের জন্য আটক করা হল মমতা তৃণমূল কংগ্রেসের নেতা তথা সাংসদ ডেরেক ও ব্রায়েনকেও। এদিন দুপুর থেকে আকাশবানী ভবনে ধরনায় বসেছিলেন কংগ্রেস নেতৃত্ব। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা না করে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন রাহুল-প্রিয়াঙ্কা।
মঙ্গলবার সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশন পর্যন্ত অভিযান শুরু করে ইন্ডিয়া জোটের সাংসদরা। শুরু থেকেই টানটান উত্তেজনা ছিল। মাঝপথে তাঁদের আটকে দেওয়া হলে, লাউডস্পিকার হাতে নিয়ে ব্যারিকেডের উপরে উঠে পড়েন রাহুল গান্ধী। অভিষেক-মহুয়াদের আটক করা হলেও, ঘুরপথে নির্বাচন কমিশনে পৌঁছনোর চেষ্টা করেন রাহুল গান্ধী। তারপর সোজা চলে যান আকাশবানী ভবনে। সেই থেকে সেখানেই বসেছিলেন তাঁরা।
সবিস্তারে আসছে…