রেজিনগরে ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনা! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার হুমায়ুন কবীর - 24 Ghanta Bangla News
Home

রেজিনগরে ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনা! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার হুমায়ুন কবীর

Spread the love

রেজিনগর: ভোটগ্রহণ শুরু হতেই চরম উত্তেজনায় ফুঁসছে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্র। নির্বাচনী বিধিভঙ্গ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা…

রেজিনগর: ভোটগ্রহণ শুরু হতেই চরম উত্তেজনায় ফুঁসছে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্র। নির্বাচনী বিধিভঙ্গ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তাঁকে রেজিনগর থানাতেই রাখা হয়েছে। এই ঘটনার পরেই নির্বাচন কমিশনের (CEO) দফতর থেকে গোটা বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রেজিনগর উপনির্বাচনের ভোটগ্রহণ। নিজ বুথে ভোট দিয়ে বেরিয়েই বিস্ফোরক অভিযোগ করেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, রেজিনগরের বিভিন্ন বুথে তাঁর দলের এজেন্টদের বসতে বাধা দেওয়া হচ্ছে এবং সেখানে ভোট লুট চলছে। এর জন্য সরাসরি ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আলশেসিয়ান ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।” বুথ থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান রেজিনগরে দলের দলীয় কার্যালয়ে।

অভিযোগ, দলীয় অফিসে বসে তিনি বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিলেন এবং উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন। খবর পেয়ে রেজিনগর থানার আইসি অঞ্জন বর্মনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ওই দলীয় কার্যালয়ে পৌঁছয়।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও গ্রেফতার

পুলিশ তাঁকে দলীয় অফিস থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেও তা মানতে নারাজ ছিলেন হুমায়ুন। পুলিশ ও বিধায়কের মধ্যে চরম বচসা শুরু হয়। পুলিশকর্মীদের উদ্দেশে হুমায়ুনকে বলতে শোনা যায়, “দালালি করবেন না।” মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। এরপর পুলিশ জোর করে জামা ধরে টেনেহিঁচড়ে তাঁকে পুলিশের গাড়িতে তোলে। গাড়িতে ওঠার সময় হুমায়ুন দাবি করেন, তাঁকে গ্রেফতার করা হচ্ছে নাকি আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি নিজেই অন্ধকারে রয়েছেন।

বেলডাঙার এসডিপিও আনন্দজিৎ হোড় জানিয়েছেন, আইনভঙ্গ ও প্ররোচনামূলক আচরণের জন্যই বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে।

সরকারের উদ্যোগে ‘অ্যাকোয়া বায়োডাইভারসিটি’ পার্কের নতুন পরিচয় পাচ্ছে বর্তির বিল

আলোর সাহায্যে মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণ! চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *