বালিতে দুঃসাহসিক চুরি, একতলায় বাড়ির লোকেরা, দোতলার ঘর ফাঁকা করে দিল চোর
সোমবার রাতে বাড়ির মালিক ছিলেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে দোতলার দু’টি ঘরের জানলার গ্রিল কেটে চোরেরা বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়িতে ঢুকে আলমারি, ড্রেসিং টেবিল ও লকার ভেঙে তছনছ করে দুষ্কৃতীরা। এর পরে নগদ টাকা, সোনার গয়না, রুপোর সামগ্রী-সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায় বলে অভিযোগ।