বর্ষীয়ান রবীন্দ্র সঙ্গীতশিল্পী বিভা সেনগুপ্ত প্রয়াত
বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত প্রয়াত। দীর্ঘ সঙ্গীতজীবনে রবীন্দ্রনাথের গানকে আপন সুর ও পরিবেশনায় সমৃদ্ধ করেছিলেন তিনি। বেশ কিছু দিন ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিল্পী। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। রবীন্দ্রসঙ্গীতশিল্পী শ্রাবণী সেন জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৭.৩০টা নাগাদ হাসপাতালেই প্রয়াত হয়েছেন বর্ষীয়ান গায়িকা।