Weather Update: কলকাঠি নাড়ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায় - Bengali News | Weather Update of bengal heavy rain forecast in south bengal - 24 Ghanta Bangla News
Home

Weather Update: কলকাঠি নাড়ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায় – Bengali News | Weather Update of bengal heavy rain forecast in south bengal

Spread the love

বৃষ্টির পূর্বাভাস। Image Credit source: Rahul Sadhukhan

কলকাতা: আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস শোনাল হাওয়া অফিস। দিনভর মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টিতেই কাটবে মঙ্গলবার। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ দিনভর বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। তবে কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বদলে বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিস বলছে, নিম্নচাপের কারণেই এই আবহাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৫ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.৪ মিলিমিটার।

মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হতে পারে। নিম্নচাপ এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। এদিন বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘণ্টায় তা আরও শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। তিন দিনের মধ্যে এটি ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার ,উত্তর প্রদেশ, মধ্য প্রদেশের দিকে অবস্থান করবে। ফলে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। অতি ভারী বৃষ্টি হতে পারে বিহার, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশের কিছু অংশে।

মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা প্রায় সব জেলাতে।

বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। পশ্চিমের দিকের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সর্তকতা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *