খনি শ্রমিকদের সুরক্ষায় যুগান্তকারী আবিষ্কার, স্বীকৃতি সস্ত্রীক ৮৮ বছরের ইঞ্জিনিয়ারের - 24 Ghanta Bangla News
Home

খনি শ্রমিকদের সুরক্ষায় যুগান্তকারী আবিষ্কার, স্বীকৃতি সস্ত্রীক ৮৮ বছরের ইঞ্জিনিয়ারের

Spread the love

দীর্ঘ বাধার পরে সাফল্য

এই নিয়ে কাজ শুরুর পরে একাধিক বাধার মুখে পড়তে এই প্রশান্ত ভট্টাচার্যকে।কোভিড-এর কারণে ফিজিক্যাল মডেল তৈরির কাজে দীর্ঘ বাধা এসেছিল। তবে ২০২০ সালে শুরু হওয়া এই কাজ থেমে থাকেনি। তাঁর স্ত্রী ও সহ-পেটেন্ট-প্রাপক প্রতিমা ভট্টাচার্য, দুই ছেলে এবং পরিবারের লোকজন তাঁকে নিয়মিত উৎসাহ দিয়েছেন।

দীর্ঘ দিনের কাজের পরে সাফল্য এসেছে। তাঁর মডেলটি বাস্তব রূপ লাভ করেছে। ভবিষ্যতে খনিশিল্পে এই যন্ত্রের বাস্তব প্রয়োগ হলে এবং এর মাধ্যমে একজন শ্রমিকেরও জীবন রক্ষা পেলে তাঁর এই প্রচেষ্টা পুরোপুরি সার্থক হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *