কামরায় জল নেই, এসি বন্ধ, অভিযোগ তুলে বর্ধমানে ট্রেন থামতেই ক্ষোভে ফেটে পড়লেন BSF জওয়ানরা
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানান জওয়ানরা। কিছুক্ষণের মধ্যেই ছুটে আসেন পূর্ব রেল কর্তৃপক্ষ। এর মধ্যে স্টেশনে নেমে বালতি, জগ, মগ, বোতল হাতে জল ভরতে দেখা যায় বহু জওয়ানকে। বাথরুমেও জল ছিল না বলে দাবি করেন তাঁরা। প্রায় দু’ঘণ্টা টানাপড়েনের পরে রেলের তরফে পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়। তার পরেই ফের যাত্রা শুরু করে ট্রেনটি।