Rose Day 2024: রোজ় ডে’তে মুখে গোলাপের আভা পেতে চান? এই ৪ টোটকায় কাজে লাগান ফুলকে – Bengali News | Happy Rose Day 2024: Four easy ways to use rose in your beauty routine
রোজ় ডে’তে গোলাপের তোড়া হাতে নিয়ে প্রেমিকের সামনে যাবেন ঠিক করেছেন। মুখেও তো চাই গোলাপের আভা। তাই রোজ় ডে’তে রূপচর্চা করুন গোলাপ দিয়ে। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও ময়েশ্চারাইজিং উপাদানে ভরপুর গোলাপ। রূপচর্চায় বরাবরই গোলাপের কদর বেশি। গোলাপ জলই এই দৌড়ে এগিয়ে। গোলাপ জল ত্বকের উপর টোনার হিসেবে কাজ করে। মুখে গোলাপ জল স্প্রে করলে এটি ত্বককে হাইড্রেট করার পাশাপাশি ত্বককে পরিষ্কার করে। এটি ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রেখে মুখে সতেজতা এনে দেয়। ত্বকের প্রদাহ কমাতেও সাহায্য করে গোলাপ জল। কিন্তু গোলাপ জল ছাড়াও আরও ৪ উপায়ে গোলাপকে ব্যবহার করা যায়। কী-কী ভাবে, রইল টিপস।
গোলাপের ফেস মাস্ক: গোলাপের তাজা পাপড়ি নিন। মধু ও দই দিয়ে গোলাপের পাপড়ি পেস্ট করে নিন। এবার মিশ্রণটি মুখে লাগিয়ে নিন এবং ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বককে হাইড্রেট রাখবে। পাশাপাশি ত্বককে নরম ও উজ্জ্বল করে তুলবে। এই ফেসপ্যাকের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের প্রদাহ কমাবে।
গোলাপের ইনফিউজড ফেসিয়াল অয়েল: জোজোবা অয়েল, আমন্ড অয়েল কিংবা গ্রাপসিড অয়েলের মধ্যে গোলাপের পাপড়ি ভিজিয়ে রাখুন। কয়েক সপ্তাহ এভাবে রাখলেই গোলাপের ফেসিয়াল অয়েল তৈরি হয়ে যাবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে কয়েক ফোঁটা ফেসিয়াল অয়েল নিয়ে মালিশ করুন। এটি ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত হয়।
এই খবরটিও পড়ুন
রোজ় পেটাল বাথ শোক: স্নানের সময় গোলাপ ব্যবহার করুন। শুকনো গোলাপের পাপড়ি স্নানের জলে মিশিয়ে ব্যবহার করুন। এছাড়া স্নানের জলে রোজ় এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। রোজ় এসেনশিয়াল অয়েল জলে মেশানোর পর ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর স্নান করুন। গোলাপের তেল বা পাপড়ি মেশানো জলে স্নান করলে মানসিক চাপ কমে এবং ত্বক ভাল থাকে।
রোজ়-ইনফিউজড লিপ বাম: শুকনো গোলাপের পাপড়ি দিয়ে লিপ বাম বানিয়ে নিতে পারেন। নারকেল তেল বা শিয়া বাটারের সঙ্গে গোলাপের পাপড়ি ও গোলাপের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিন। তারপর সেটা ফ্রিজে রেখে দিন। তৈরি হয়ে যাবে লিপ বাম। এই লিপ বাম ঠোঁটকে ময়েশ্চারাইজ করবে এবং ঠোঁটকে শুষ্কতার হাত থেকে রক্ষা করবে।