‘এক ঘণ্টার জন্য ব্রেক চাই…’, নোবেল পেয়ে সন্তানদের টিফিন বানাতে ব্যস্ত বিজ্ঞানী
ডেইসেরথ নিজে চিকিৎসক ও বিজ্ঞানী। তিনি মনোরোগ বিশেষজ্ঞও। তাই তাঁর গবেষণার সঙ্গে রোগীদের জীবনও ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। তাঁর রোগীদের কেউ অটিজ়মে ভুগছেন, কেউ অবসাদে। তাঁদের জন্য এই গবেষণা নতুন আশার আলো হয়ে উঠুক, সেটাই তাঁর অন্যতম আশা। আবার বিজ্ঞানী হিসেবে মানুষের মস্তিষ্ক কী ভাবে কাজ করে, সেটাও তাঁকে সমান ভাবে টানে।