উইংয়ে শক্তি বাড়াতে ইয়াসিরকে ছিনিয়ে নিল দক্ষিণের ফুটবল দল
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবারও দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স থেকেছে এফসি গোয়ার। পূর্বে জামশেদপুর এফসিকে পরাজিত করে সুপার কাপ জয় করেছিল গোয়া। তারপর গতবছর…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবারও দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স থেকেছে এফসি গোয়ার। পূর্বে জামশেদপুর এফসিকে পরাজিত করে সুপার কাপ জয় করেছিল গোয়া। তারপর গতবছর কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে টেক্কা দিয়ে তারা জিতেছিল এই শিরোপা। সেই সুবাদে এবার আন্তজার্তিক মঞ্চে প্রতিনিধিত্ব করছে গোয়া। তবে এসিএল টু নয়। এবার তারা খেলছে এএফসি চ্যালেঞ্জ লিগে। তবে তৎকালীন কোচ মানোলো মার্কেজ দল ছাড়ার পর থেকেই আমূল বদল এসেছে দলের মধ্যে।
ব্রাইসন ফার্নান্দেজ থেকে শুরু করে দেজন ড্রাজিচ হোক কিংবা গোলরক্ষক ঋত্বিক তিওয়ারি। দল ছেড়েছেন সকলেই। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মহম্মদ ইয়াসিরের (Mohammed Yasir) নাম। উল্লেখ্য, আগামী ২০২৮ সাল পর্যন্ত তার সঙ্গে এফসি গোয়ার চুক্তি থাকলেও তা ছিন্ন করে এবার যোগ দিলেন কেরালা ব্লাস্টার্স ফুটবল দলে। একটা সময় আইএসএলে থাকা পুনে সিটির যুব দল থেকে উঠে এসেছিলেন বছর আঠাশের এই ভারতীয় উইঙ্গার। পরবর্তীতে আইএসএল জয়ী দল হায়দরাবাদ এফসিতে খেলেছিলেন তিনি।
সেখান থেকেই চলে গিয়েছিলেন গোয়ায়। তবে শুধুমাত্র ক্লাব ফুটবল নয়। আন্তজার্তিক ম্যাচে ও খেলেছিলেন জাতীয় শিবিরের হয়ে। এবার কেরালার জার্সিতে দেখা যাবে এই ফুটবলারকে।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.