খড়্গপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, তৃণমূলকে সমর্থন কংগ্রেস-সিপিএমের - 24 Ghanta Bangla News
Home

খড়্গপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, তৃণমূলকে সমর্থন কংগ্রেস-সিপিএমের

Spread the love

খড়্গপুর পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরানো হচ্ছে কল্যাণী ঘোষকে। তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। সেই ‘বিদ্রোহী তৃণমূল’ কাউন্সিলরদের সমর্থন করে কংগ্রেস ও সিপিএম-ও। সোমবার, ওই অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন উপস্থিত ২৮জনের মধ্যে ২৪ জনই। অনাস্থা প্রস্তাবের পক্ষে নেতৃত্বে ছিলেন খড়্গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সরকার। মঙ্গলবারই কল্যাণী ঘোষ ইস্তফা দেবেন এবং আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন চেয়ারম্যান নির্বাচিত হবেন বলেও দাবি করেন তিনি। যদিও এদিনের ভোটাভুটির ফলকে তিনি মানেন না বলে জানিয়েছেন কল্যাণী ঘোষ।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *