Suvendu Adhikari: পুজোর মুখে সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | Suvendu Adhikari Announces 14,454 Govt Recruitments, Says We Will Give 1 Lakh Jobs
কলকাতা: পুজোর মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরকারি চাকরিতে বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিভিন্ন দফতর মিলিয়ে মোট ১৪ হাজার ৪৫৪টি নতুন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে এক লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
কর্মসংস্থান নিয়ে শুভেন্দুর মন্তব্য
নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, “কর্মসংস্থান নিয়ে তো মানুষের বিরাট প্রত্যাশা রয়েছে। বিগত সরকার চাকরি দেয়নি। চাকরি চুরি করেছে। আগের সরকার থাকলে এই যে ১২ হাজার কনস্টেবলের সিলেকশন হল, পিএসসিতেও পরীক্ষা হল, অনেকগুলি পরীক্ষা হয়ে গিয়েছে। পিএসসি এখন ফুলদমে সব বাকি থাকা পরীক্ষা করছে। আমরা এক লক্ষ চাকরি দেব। নিশ্চিন্তে থাকুন। আগের সরকার এলে এটা কখনওই হতো না। ওবিসি জট থেকেই তো বেরোতে পারত না। আমরা এই জট থেকে বেরিয়ে এসছি। এসএসসিও ধীরে ধীরে কাজ করা শুরু করেছে।”
বিস্তারিত আসছে…