রাজ্যে ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগ, ‘কর্মবন্ধু’দের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

রাজ্যে ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগ, ‘কর্মবন্ধু’দের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রাজ্যে ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। সোমবার ক্যাবিনেট মিটিংয়ে এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। এ দিন একটি সাংবাদিক বৈঠক করে শূন্যপদে নিয়োগের ব্যাপারে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

জানা গিয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, বন বিভাগ, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট, কারেকশনাল হোম ডিপার্টমেন্ট-সহ একাধিক দপ্তরে এই নিয়োগ করা হবে। পিএসসি-সহ সংশ্লিষ্ট দপ্তর এই নিয়োগের জন্য পরীক্ষা নেবেন।

এ দিন গত সরকারের আমলে কর্মসংস্থানের কাহার অবস্থার সমালোচনা করে শুভেন্দু বলেন, ‘কর্মসংস্থান নিয়ে বিরাট প্রত্যাশা। আগের সরকার চাকরি চুরি করেছে। পিএসসি ফুল ফর্মে সব পরীক্ষা নিচ্ছে। আমরা এক লক্ষ চাকরি দেওয়া হবে এই অর্থবর্ষে। এটা কোনওদিন হতো না, আগের সরকার থাকলে। যে ওবিসি জট পাকিয়েছিল তার জন্য। আমরা সেই জট থেকে বেরিয়ে এসেছি। এসএসসিও ধীরে ধীরে কাজ করছে।’

এর পাশাপাশি এ দিন রাজ্যের ‘কর্মবন্ধু’ প্রকল্পে কর্মরতদের মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অক্টোবর মাস থেকে এই প্রকল্পে কর্মরতরা ৮ হাজার টাকা মাসিক বেতন পাবেন বলে জানানো হয়েছে। এর পাশাপাশি যে সব এসসি/এসটি শ্রেণির পড়ুয়ারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের খাবারের জন্য সরকারের তরফে প্রতিমাসে ৩,৩০০ টাকা বরাদ্দ করা হয়েছে। আগেই এই পড়ুয়ারা মাসিক ১৮০০ টাকা করে পেতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *