NBSTC-র স্পেশাল প্যাকেজ ট্যুর দুর্গাপুজোয়
চাঁদকুমার বড়াল, কোচবিহার
এ বার পুজোয় পর্যটক এবং ভ্রমণ পিপাসুদের জন্য বিশেষ প্যাকেজ ট্যুর আনছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। জঙ্গল এবং পাহাড়কে জুড়বে এই ট্যুর। মহালয়ার সকালে কোচবিহার থেকে নিঝুম পথে প্রথম পথচলা শুরু হচ্ছে। নিগমের বাসে চেপেই রাজাভাতখাওয়া, জয়ন্তী, চিলাপাতা সফর করতে পারবেন যাত্রীরা। থাকছে খাওয়া-দাওয়া এবং নাচ-গানের ব্যবস্থাও। যেহেতু সফরের প্রায় পুরোটাই জঙ্গলপথে, তাই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘নিঝুম অরণ্যের পথে’।