Manoj Agarwal on Mahua Moitra: ‘এনাফ ইজ এনাফ’, মহুয়াকে সরাসরি ‘ডিফেমেশন কেসে’র হুঁশিয়ারি মনোজ আগরওয়ালের | Manoj Agarwal says legal action may be taken against Mahua Moitra
মহুয়াকে হুঁশিয়ারি মুখ্যসচিবেরImage Credit: Getty Image
কলকাতা: মমতাপন্থী তৃণমূলের অন্যতম নেত্রী তথা কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) এক্স মাধ্যমে একটি পোস্ট করায় আগেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত (Subrata Gupta)। আর এবার সেই এক্স পোস্ট নিয়েই সরাসরি সাংসদকে মামলার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যসচিব তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal)।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে বিতর্কের মাঝেই আজ, এক্স মাধ্যমে সুব্রত গুপ্ত ও মনোজ আগরওয়ালের ছবি পোস্ট করে বার্তা দেন মহুয়া মৈত্র। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘এরাই বাংলার এসআইআরের (SIR) সবথেকে বড় কারিগর। সব ধরনের অবৈধ কাজ করেছেন এরা। এরা কেউ বাঁচতে পারবে না।’
2 biggest architects of Bengal SIR – committed every illegality under the planet. Subrata Kaku & Manoj Uncle – watch out. India is coming for you next. Bachh nahi paoge. https://t.co/XJMCdkwvkb
— Mahua Moitra (@MahuaMoitra) October 3, 2026