তেলের দাম বাড়লেও ঊর্ধ্বমুখী থাকবে বাজার? গিফ্ট নিফটির ইঙ্গিতে সপ্তাহের শুরুতে বড় আশা - 24 Ghanta Bangla News
Home

তেলের দাম বাড়লেও ঊর্ধ্বমুখী থাকবে বাজার? গিফ্ট নিফটির ইঙ্গিতে সপ্তাহের শুরুতে বড় আশা

Spread the love

আন্তর্জাতিক বাজারে অশোধিত জ্বালানি তেলের দাম ফের বাড়ল সোমবার। সুইৎজ়ারল্যান্ডে ইরান ও আমেরিকার মধ্যে শান্তি বৈঠক থেকে উঠে যান ইরানের প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুঁশিয়ারির জেরেই ইরানের প্রতিনিধিদের এই পদক্ষেপ। তার জেরেই জ্বালানি তেলের দাম বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। আলোচনায় ছেদ পড়লেও দুই দেশের শান্তি বৈঠক শেষ হয়নি। সোমবারেও দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলবে বলে জানা গিয়েছে।

সোমবার ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১ শতাংশ বেড়ে হয়েছে ৮১ ডলার। অন্য দিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৩ শতাংশ বেড়ে হয়েছে ৭৮ ডলার। এই পরিস্থিতিতে সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে ভারতের শেয়ার বাজারের পরিস্থিতি কেমন থাকবে সে দিকেই এখন নজর লগ্নিকারীদের বড় অংশের।

গত সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনের মধ্যে চার সেশনেই বৃদ্ধি হয়েছে সেনসেক্স ও নিফটি৫০-র। শেষ ট্রেডিং সেশনে নিফটি৫০ কমেছিল ০.৬৪ শতাংশ এবং সেনসেক্স কমেছিল ০.৭৮ শতাংশ। তবুও সাপ্তাহিক পারফরম্যান্সের নিরিখে বৃদ্ধি হয়েছে এই দুই বেঞ্চমার্ক ইনডেক্সের।

এ সপ্তাহেও বৃদ্ধি দিয়েই শুরু করতে পারে সেনসেক্স ও নিফটি৫০। গিফ্ট নিফটি এবং এশিয়ার বৃহৎ অর্থনীতিগুলির বাজারের পরিস্থিতি দেখে এই আশা রাখছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। গিফ্ট নিফটি এ দিন বেড়েছে ৬৫ পয়েন্ট বা ০.২৭ শতাংশ।  যা দালাল স্ট্রিটে পজ়িটিভ ওপেনিংয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের।

সেই সঙ্গে এশিয়ার বিভিন্ন দেশের বাজারের পরিস্থিতিও ইতিবাচক রয়েছে। জাপানের নিক্কেই ২২৫ ইনডেক্স সোমবার ১.৮২ শতাংশ বেড়েছে। টপিক্স বেড়েছে ১.২৮ শতাংশ। অন্য দিকে দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারের সূচক কোসপি বেড়েছে ১.৫৮ শতাংশ। সে দেশের স্মল ক্যাপ কসড্যাক ইনডেক্সে যদিও ০.৫১ শতাংশ কমেছে। অস্ট্রেলিয়ার বাজারে বৃদ্ধি হলেও বৃদ্ধির পরিমাণ কম। বরং হংকংয়ের বাজারে অবশ্য শেষ ক্লোজ়িংয়ের তুলনায় সামান্য ডাউন রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *