আগেই মিলেছিল যাত্রী-ক্রুদের তালিকা, তবু কী ভাবে ফ্লাইদুবাইয়ের ককপিটে হামাম? প্রশ্নে ইজ়রায়েলের নিরাপত্তা ব্যবস্থা
পৃথক বিমান নিরাপত্তা সংস্থা তৈরির সুপারিশ
বিমান নিরাপত্তার জন্য পৃথক একটি কমিটি তৈরির সুপারিশ আগেই করেছিল ইজ়রায়েলের স্টেট কম্পট্রোলার। সেখানে পরিবহণ মন্ত্রক, শিন বেট, মোসাদ, বায়ুসেনা, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং অর্থ মন্ত্রকের প্রতিনিধিদের রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাজের দাবি, সেই সংস্থা এখনও তৈরি হয়নি।
অন্য দিকে, ২০২৩-এ আইন তৈরির সময় যাত্রী ও ক্রুদের তথ্য মোসাদ, শিন বেট ও পুলিশের সঙ্গে দ্রুত ভাগ করে নেওয়ার পক্ষে সওয়াল করেছিল মোসাদও। এখন প্রশ্ন উঠছে, তথ্য হাতে থাকা সত্ত্বেও হামাম আল-হাম্মামিকে আগেই কেন চিহ্নিত করা গেল না কেন?