অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে? কী জানালেন CM Suvendu Adhikari?
অন্নপূর্ণা যোজনার টাকা কি সব যোগ্য আবেদনকারীরা পাচ্ছেন না? এই নিয়ে জেলায় জেলায় কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠকে জনগণের মধ্যে এই বিষয় নিয়ে বিভ্রান্তি বা অপপ্রচার না চালানোর আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা নিয়ে যাঁরা মিথ্যা অপ্রপচার করছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আগামী ১০ অগস্ট ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলেও জানান তিনি। যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের অ্যাকাউন্টে আগামী ১৭ অগস্ট টাকা ঢুকবে বলে জানান তিনি।