শিক্ষকদের কটূক্তি করার অভিযোগ পূর্ত দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে, শোরগোল চুঁচুড়ায়
FAQ
কোথায় এসেছিলেন শিক্ষকরা?
চুঁচুড়ায় ডি আই অফিসে বৈঠকে যোগ দিতে আসেন হুগলি জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকারা।
কেন আসেন শিক্ষকরা?
বৃহস্পতিবার জেলা শিক্ষা ভবনে বিশেষ বৈঠকে যোগ দিতেছিলেন ওই শিক্ষক-শিক্ষিকারা।
কী আছে শিক্ষা ভবনের পাশে?
শিক্ষা ভবন বা ডিআই অফিসের পাশেই আছে পূর্ত দপ্তরের অফিস।
কী হয় সেখানে?
শিক্ষকদের সঙ্গে বচসা হয় পূর্ত দপ্তরের এক আধিকারিকের।
কী নিয়ে বচসা হয়?
দু’টি অফিসের মধ্যে থাকা জায়গায় গাড়ি নিয়ে ঢুকতে পারেননি পূর্ত দপ্তরের আধিকারিক। এই নিয়ে দু’পক্ষের বচসা হয়?
কী করেন পূর্ত দপ্তরের আধিকারিক?
শিক্ষকদের উদ্দেশ্য করে ওই আধিকারিক কটূক্তি এবং অশালীন ভাষায় কথা বলেন অভিযোগ।
কী দাবি করেন শিক্ষকরা?
ওই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পূর্ত দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ দেখান শিক্ষকরা।
কীভাবে বিবাদ মেটে?
পুলিশ এবং বিধায়কের প্রতিনিধি হস্তক্ষেপ করার পরে দু’পক্ষের মধ্যে আলোচনা করে বিবাদ মিটিয়ে ফেলা হয়।