যন্তরমন্তরে প্রতিবাদের আগেই গ্রফেতার হতে পারেন সৌরভ-অভিজিৎ, চাঞ্চল্যকর দাবি CJP-র - 24 Ghanta Bangla News
Home

যন্তরমন্তরে প্রতিবাদের আগেই গ্রফেতার হতে পারেন সৌরভ-অভিজিৎ, চাঞ্চল্যকর দাবি CJP-র

Spread the love

নয়াদিল্লি: দিল্লির জন্তর মন্তরে আগামী ১০ অক্টোবর মেগা প্রতিবাদের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। তার ঠিক আগেই দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করার পরিকল্পনা চলছে…

নয়াদিল্লি: দিল্লির জন্তর মন্তরে আগামী ১০ অক্টোবর মেগা প্রতিবাদের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। তার ঠিক আগেই দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করার পরিকল্পনা চলছে বলে চাঞ্চল্যকর দাবি করলেন দলের মুখপাত্র সৌরভ দাস। নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের প্রস্তুতি চলছে। আর এই প্রতিবাদের মুখেই শাসক শিবিরের বিরুদ্ধে দমনপীড়নের জোরালো অভিযোগ তুললেন সিজেপি নেতৃত্ব।

রবিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সৌরভ দাস আশঙ্কা প্রকাশ করে জানান, তাঁকে ছাড়াও দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং রত্নার মতো শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করার ছক কষছে সরকার। সরকারের এই ‘স্বৈরাচারী পদক্ষেপ’ দিয়ে যে আন্দোলন থামানো যাবে না, তা স্পষ্ট করে তিনি লেখেন, “আমাদের জেলে যেতে বা তার চেয়েও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে আমরা সবসময় প্রস্তুত। তবে সরকার ভুল করছে। দেশের যুবসমাজ জেগে উঠেছে। আমাদের সঙ্গে বা আমাদের ছাড়াই এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি।”

দলের এই প্রতিবাদের সুর চড়িয়ে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন। মধ্যরাতে এক টুইট বার্তায় তিনি লেখেন, “কতজনকে গ্রেপ্তার করবেন অমিত শাহ? আগামী ১০ অক্টোবর সারা দেশ রাস্তায় নেমে আসছে।”

এসআইআর বিতর্ক এবং সাম্প্রতিক বিক্ষোভ

এর আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ দেখিয়েছিল সিজেপি। শিবসেনা (ইউবিটি)-র সমর্থনে আয়োজিত ওই বিক্ষোভে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় যে, গত ১০ মাসে নির্বাচন কমিশনের দুই কমিশনার এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ১৪ বার আপত্তি জানিয়েছিলেন। যদিও নির্বাচন কমিশন সেই দাবি খারিজ করে জানায় যে, মতপার্থক্য আলোচনার অঙ্গ হলেও সমস্ত সিদ্ধান্তই সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।

এর আগে গত মাসেই আসামে দলের একটি আঞ্চলিক বৈঠকের আগে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা সহ বেশ কয়েকজনকে আটক করেছিল আসাম পুলিশ। যার জেরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধেও সরব হয়েছিল দলটি। উল্লেখ্য, এর আগে জুলাই মাসে নেট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রতিবাদে দিল্লির জন্তর মন্তরে দীর্ঘ ৩৬ দিনের আন্দোলন গড়ে তুলেছিল সিজেপি, যার জেরে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছিল। এখন দেখার, ১০ অক্টোবরের এই মেগা কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় রাজধানীতে রাজনৈতিক পারদ আর কতদূর চড়ে।

বাংলাদেশি পাটপণ্যে শুল্ক বাড়াল মোদী সরকার! সর্বোচ্চ ৪৪৫ ডলার প্রতি টনে

সপ্তাহে ৫ দিনের কাজ সঙ্গে ২ শনিতে ব্যাঙ্ক খোলা রাখার পরিকল্পনা RBI র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *