‘প্রচুর মানুষ ভালোবাসেন’, ভারতের ফুটবল সংস্কৃতি নিয়ে জবাব ফোরলানের
কার্লো আন্সেলোত্তি বলেছেন, ভারতে প্রচুর মানুষ ফুটবল ভালোবাসলেও ক্রিকেটই দেশের প্রধান খেলা। ব্রাজ়িল কোচের দাবি, ‘ভারতে ফুটবল সংস্কৃতি নেই’। আন্সেলোত্তির এই মন্তব্যের পর অন্য বার্তা দিলেন দিয়েগো ফোরলান। উরুগুয়ের কোচ বলেন, ‘ভারতে প্রচুর মানুষ ফুটবল ভালোবাসেন। তরুণ প্রতিভারও অভাব নেই। তবে ব্রাজ়িল, উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে নিয়মিত খেলতে হবে।’ বড় ম্যাচের অভিজ্ঞতাই ভারতীয় তরুণদের উন্নত করবে বলে মনে করেন ফোরলান।