কলকাতায় পেট্রল-ডিজেলের দামে বদল নেই, আজ কত টাকা লিটার? জেনে নিন জ্বালানির দর - 24 Ghanta Bangla News
Home

কলকাতায় পেট্রল-ডিজেলের দামে বদল নেই, আজ কত টাকা লিটার? জেনে নিন জ্বালানির দর

Spread the love

বদলায়নি দাম। কলকাতায় আজও পেট্র ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। আগের দিনের দামেই বিক্রি হচ্ছে জ্বালানি। ফলে পুজোর আগে নতুন করে সমস্যায় পড়তে হয়নি গাড়ি…

ethanol-free-petrol

বদলায়নি দাম। কলকাতায় আজও পেট্র ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। আগের দিনের দামেই বিক্রি হচ্ছে জ্বালানি। ফলে পুজোর আগে নতুন করে সমস্যায় পড়তে হয়নি গাড়ি চালকদের। আজ কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ১১৩.৫১ টাকা। গত দিনের তুলনায় এই দামে কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ এক লিটার পেট্রল কিনতে আজও খরচ করতে হবে ১১৩.৫১ টাকা।

অন্যদিকে আজ ডিজেলের দামও একই রয়েছে। কলকাতায় আজ প্রতি লিটার ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। আগের দিনের তুলনায় ডিজেলের দরেও কোনও ওঠানামা হয়নি। তবে নায়ারা এনার্জি (Nyara Energy) সংস্থা তাদের পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা ও তিন টাকা করে বাড়ানো হয়েছে। এই সংস্থার দেখাদেখি কি ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়াম সংস্থাও পেট্রোল-ডিজেলের দাম বাড়াবে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও আজ কলকাতায় তেলের দাম বাড়েনি।

এর আগে চলতি বছরের মার্চ মাসেও নায়রা এনার্জি পেট্রোলের দাম লিটার প্রতি পাঁচ টাকা ও তিন টাকা করে বাড়িয়েছিল যথাক্রমে। সেই সময়ে পেট্রোলের দাম ১০০.৭১ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৩১ টাকা হয়েছিল। পরে আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম কমতেই জ্বালানি দামও কমানো হয়।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহে বড়সড় ঘাটতি জ্বালানির দামে বারবার পরিবর্তন আনছে। তবে এর প্রভাব এখনও ভারতে তেলের দামে পড়েনি। আজ গত এক সপ্তাহের দামেই কিনতে হচ্ছে পেট্রল ডিজেল। দেশের অন্যান্য বড় শহরেও জ্বালানির দাম গতকালের মতোই রয়েছে। দিল্লিতে পেট্রল ১০২.১২ টাকা এবং ডিজেল ৯৫.২০ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রল ১১১.২১ টাকা এবং ডিজেল ৯৭.৮৩ টাকা। চেন্নাইয়ে পেট্রল ১০৭.৭৭ টাকা এবং ডিজেল ৯৯.৫৫ টাকা প্রতি লিটার। উল্লেখ্য, দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় জ্বালানির দাম বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *