বাইক-টোটোর দাপট থেকে কি বাঁচবে রাস্তা?
তেঁতুলতলার বাসিন্দা প্রবীর দত্ত বলেন, ‘নতুন বিধায়কের কাছে প্রত্যাশা একটাই, আগে আমাদের বর্ধমান শহরের পরিচিতি ছিল রিকশার শহর বলে। এখন লোক বলেন টোটোর শহর। বিসি রোড বর্ধমানের প্রাণকেন্দ্র। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ বিজেপির বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, ‘আমাদের সরকার সংকল্পপত্র ধরে কাজে হাতে দিয়েছে। গত পাঁচ বছরে তৃণমূল সরকার বা সেই দলের বিধায়ক বর্ধমান দক্ষিণের জন্য কিছু করেননি নিজেদের পকেট ভরানো ছাড়া। আমি যা প্রতিশ্রুতি দিয়েছি, সব করব। বিসি রোডকে সাজিয়ে তুলব, একটু সময় চেয়ে নিচ্ছি।’