Lalbagh CPIM Bajrang Dal Clash | লালবাগে CPIM-র দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ বজরং দলের বিরুদ্ধে - 24 Ghanta Bangla News
Home

Lalbagh CPIM Bajrang Dal Clash | লালবাগে CPIM-র দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

Spread the love

মুর্শিদাবাদ থানার লালবাগ পাঁচরাহা মোড়ে উত্তেজনা। জোনাল সিপিএম পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল বজরং দলের বিরুদ্ধে। বজরং দলের কর্মীদের হামলায় ৩০-৪০টি মোটরবাইক ভাঙচুর করা হয়েছে এবং বেশ কয়েকজন সিপিএম কর্মী জখম হয়ে লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে দাবি করেছেন সিপিএম জেলা সম্পাদক। পাল্টা বজরং দলের অভিযোগ, পথসভায় হনুমান চালিশা চলাকালীন সিপিএম কর্মীরাই প্রথম চড়াও হয়ে তাঁদের মারধর করে। উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *