Screenshot-এ ভরসা করলেই বিপদ, Payment ব্যালেন্স চেক না করলে ঠকবেন | Cyber Crime | EP 24
ডিজিটাল পেমেন্ট অ্যাপ ব্যবহারের পাশাপাশি বাড়ছে নতুন ধরনের সাইবার ক্রাইম। কোনও জিনিস কেনাকাটা অথবা অনলাইনে টাকা পেমেন্টের পর দোকানদারকে ভুয়ো পেমেন্ট স্ক্রিনশট (Fake Payment Screenshot) দেখিয়ে প্রতারণা করছে সাইবার অপরাধীরা। স্ক্রিনশট দেখে বিশ্বাস করলেই শিকার হতে পারেন বড়সড় আর্থিক প্রতারণার। অনলাইনে টাকা এসেছে কি না, কী ভাবে যাচাই করবেন? ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক না করে পেমেন্ট কনফার্ম করার বিপদ সম্পর্কে জানুন ‘এই সময় লাইভ’-এর বিশেষ সিরিজ় সাইবার ক্রাইম-এর পর্ব ২৪ এ।