Kolkata Heavy Rain: ২ মিনিটেই দুপুর হয়ে গেল রাত! কলকাতার আকাশে বজ্রগর্ভ মেঘ, তুমুল বৃষ্টি, বাড়ি থেকে বেরনো বারণ... | Kolkata Rain: Day Turns Dark in Minutes as Thunderstorm Triggers Heavy Rainfall Across City, Locals Asks not to go out - 24 Ghanta Bangla News
Home

Kolkata Heavy Rain: ২ মিনিটেই দুপুর হয়ে গেল রাত! কলকাতার আকাশে বজ্রগর্ভ মেঘ, তুমুল বৃষ্টি, বাড়ি থেকে বেরনো বারণ… | Kolkata Rain: Day Turns Dark in Minutes as Thunderstorm Triggers Heavy Rainfall Across City, Locals Asks not to go out

Spread the love

কলকাতা: ভর দুপুরে কালো করে এল আকাশ। হঠাৎ বৃষ্টিতে ভাসছে কলকাতা। কলকাতা ও শহরতলির আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার। তার জেরে তুমুল বৃষ্টি। সঙ্গে ঘনঘন বজ্রপাত হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে। আপাতত সাধারণ মানুষকে কংক্রিটের নীচে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বর্ষার শেষবেলায় নিম্নচাপ অক্ষরেখার জেরে তুমুল বৃষ্টি। ওড়িশা থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। এর জেরেই বৃষ্টি হচ্ছে। সল্টলেক, নিউটাউন ও পূর্ব কলকাতার আকাশের উপরেই রয়েছে বজ্রগর্ভ মেঘ। এর জেরে তুমুল বৃষ্টি যেমন হচ্ছে, তেমনই ঘনঘন বাজ পড়ছে। আবহবিদরা বলছেন, এই সময়ে খুব দরকার না পড়লে কেউ যেন বাড়ি থেকে বের না হন।

আজও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একে রবিবার, তার উপরে সামনে দুর্গাপুজো। এই শেষ সময়ে পুজোর কেনাকাটায় যখন ব্যস্ত সবাই, সেই প্ল্যানিং- ব্যস্ততায় সাময়িকভাবে ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টি।

এই মুহূর্তে কমলা সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনায়। কলকাতাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

অক্টোবর মাসেই বর্ষার বিদায় নেওয়ার কথা বাংলা থেকে। তবে পুজোর মুখেই একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের উপরে। এই নিম্নচাপের অভিমুখ এখনও জানা যায়নি। তবে বাংলার দিকে যদি এগোয়, তাহলে গোটা দুর্গাপুজোটাই ভেস্তে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *