যুদ্ধের সেনাপতি AI? তথ্য থেকে সিদ্ধান্ত, বদলে যাচ্ছে যুদ্ধ
যুদ্ধ যত বড় হয়েছে, ততই গুরুত্বপূর্ণ হয়েছে হিসাব।
কত সৈন্য, কত গোলাবারুদ, কত খাবার, কত দূর পর্যন্ত রসদ পৌঁছবে— যুদ্ধের ফলাফল অনেকটাই নির্ভর করতে শুরু করল লজিস্টিক্সের উপর।
প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ গণিতবিদ ফ্রেডরিক ল্যাঞ্চেস্টার যুদ্ধের ফলাফলকে mathematical equation দিয়ে বিশ্লেষণের চেষ্টা করেন। আজকের military simulation এবং predictive analytics-এর পিছনে যে চিন্তাটি রয়েছে, তার একটি প্রাথমিক রূপ সেখানে দেখা যায়।
যুদ্ধকে শুধু লড়াই নয়, একটি বিশাল ম্যাথেম্যাটিক্যাল সিস্টেম হিসেবে দেখা।