ম্যাজিক গাড়ির দৌরাত্ম্য, বাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ
সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বাস পরিষেবা বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। বাস বন্ধ থাকায় এদিন চরম সমস্যায় পড়েন যাত্রীরা। এ বিষয়ে বাস মালিক আশিস কর্মকার বলেন, ‘প্রশাসনের নির্দেশ অনুযায়ী বালুরঘাট থানা মোড় থেকে ম্যাজিক-সহ কোনও যাত্রীবাহী গাড়ি চলাচল করার কথা নয়। কিন্তু পরবর্তী সময়ে সেই নিয়ম কার্যকর হয়নি। আমাদের একটাই দাবি, বাস, ট্রেকার ও ম্যাজিক প্রত্যেকটি গাড়িকেই চকভৃগু বাসস্ট্যান্ড থেকে চালাতে হবে।’ তবে থানা মোড় অটো ও ম্যাজিক অ্যাসোসিয়েশনের সম্পাদক নিতাই ঘোষ বলেন, ‘যে জায়গা থেকে আমাদের রুট পারমিশন রয়েছে, সেখান থেকেই আমরা গাড়ি চালাব। এখান থেকে রুট পারমিশন না থাকলে আমরা ঋণ নিয়ে গাড়ি কিনতাম না।’