ভারত-উরুগুয়ের ম্যাচের ফ্রি পাস কবে, কোথা থেকে পাবেন, কী কী নথি লাগবে, জেনে নিন
এর পাশাপাশি প্রয়োজন হবে গত বছরের ১৩ ডিসেম্বরের মেসির অনুষ্ঠানের আসল টিকিট। বহু দিন কেটে যাওয়ায় সেই টিকিট অনেকের কাছে নেই বা হারিয়ে গিয়েছে। সে ক্ষেত্রে বুকিংয়ের তথ্য দেখিয়ে পাস সংগ্রহ করা যাবে কি না, সেই প্রশ্নও উঠেছে দর্শকদের মধ্যে। তবে সরকারের তরফে ফিজিক্যাল টিকিট সঙ্গে রাখার কথাই বলা হয়েছে।
কোথায় কোথায় পাওয়া যাবে পাস?
দর্শকদের সুবিধার জন্য শহরের একাধিক জায়গায় পাস সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। মোহিত মৈত্র মঞ্চ, মিলন মঞ্জরী কমিউনিটি হল, অভয়ান কমিউনিটি হল, উদযাপন কমিউনিটি হল, শুভনন্দন কমিউনিটি হল এবং বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ২ ও ৩এ নম্বর গেট থেকে পাস নেওয়া যাবে। এ ছাড়াও বিধাননগর পুরসভা স্পোর্টস কমপ্লেক্স এবং রাজারহাট-গোপালপুর সুইমিং পুল থেকেও পাস সংগ্রহ করা যাবে।