‘আবার আমাদের কাছে ফিরে এসো সোনা…’, কার জন্য এমনটা লিখলেন রূপসা?
জন্ম দিলেই কি শুধু মা হওয়া যায়? অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের জীবনেও তেমনই এক সঙ্গী ছিল। যে তাঁর কাছে সন্তানসম। নিজের সন্তান ডুগ্গুর মতোই তাকে ভালোবাসেন অভিনেত্রী। পোষ্য গোল্ডু তাঁর কাছে প্রথম সন্তান। এখন না ফেরার দেশে অভিনেত্রীর আদরের গোল্ডু। তাকে স্মরণ করেই জন্মদিনে মন ছুঁয়ে যাওয়া পোস্ট করলেন রূপসা।
একঝাঁক ছবি পোস্ট করেছেন রূপসা। পুত্র ডুগ্গু তখন অনেকটাই ছোট। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে রূপসার সঙ্গে আদরের গোল্ডুকে। পোষ্যর একটি ছবিতে দেখা যাচ্ছে, তার গলায় পরানো একটা লোহার শিকল। যেটা সবসময় পরিয়ে রাখা হত গোল্ডুর গলায়। তার সামনে আম, আইসক্রিম আর বল সাজানো। যা গোল্ডুর বড্ড পছন্দের ছিল।
অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের গোল্ডু বাবা। ওর ১৪তম জন্মদিন আজ। যদি আমাদের সঙ্গে থাকতো, তা হলে ডুগ্গুর সঙ্গেই বড় হত। আবার আমাদের কাছে ফিরে এসো সোনা। তোমার জায়গাটা একদমই ফাঁকা পড়ে আছে। আমরা তোমায় ভালোবাসি আর মিসও করি।’
এই মুহূর্তে ‘পরিণীতা’ ধারাবাহিকে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন রূপসা চট্টোপাধ্যায়। সন্তান জন্মের পরে আবারও কাজ শুরু করেছেন তিনি।