বাবুদের দুর্গাপুজোয় আকাশে টাকা ওড়ে, উঠোনে পোড়ে বাজি
পাথুরিঘাটার দোর্দণ্ডপ্রতাপ জমিদার নীলমণি মল্লিক। তাঁর কাছে দুর্গাপুজো মানেই ছিল বিপুল জাঁকজমক, বর্ণাঢ্য অতিথি আপ্যায়ন, চোখধাঁধাঁনো আতশবাজি আর রাজকীয় খরচ। এই পর্বে উঠে এসেছে বাবুদের দুর্গাপুজোর সেই ঐতিহাসিক আবহ, যেখানে আকাশে ওড়ানো হতো টাকা আর মাটিতে পোড়ানো হতো বর্ণিল বাজি। বাংলার বনেদিয়ানা ও সামাজিক মর্যাদা প্রদর্শনের সেই সোনালী ইতিহাস নিয়ে শুনুন ‘এই সময় অনলাইন’-এর বিশেষ পুজোর পডকাস্ট, চতুর্থ পর্ব।