ভীমদের আর্তি বাঁচাও পাহাড়, আজ অবস্থানে শামিল জনতা - 24 Ghanta Bangla News
Home

ভীমদের আর্তি বাঁচাও পাহাড়, আজ অবস্থানে শামিল জনতা

Spread the love

প্রশান্ত পাল, পুরুলিয়া

মোটু, পাতলু, ছোটা ভীম। আট থেকে আশি, কার্টুন দর্শকদের কাছেই এরা পরিচিত চরিত্র। পুরুলিয়ার রঘুনাথপুরের বেড়োর চণ্ডী পাহাড় রক্ষার আন্দোলনে শামিল এরাও!

ঘুরতে ঘুরতে একদিন এরা পৌঁছে পৌঁছে যায় চণ্ডি পাহাড়ের পাদদেশে। যন্ত্র দিয়ে পাহাড় কাটা দেখে পাতলুর কাছে মোটু জানতে চায়, পাহাড় কাটা হচ্ছে কেন? আক্ষেপের সঙ্গে পাতলুর জবাব, ‘এ তো শুধু পাহাড় হয়। এর সঙ্গে জড়িয়ে আমাদের প্রকৃতি ও মানুষের ভবিষ্যৎ।’ প্রকৃতিকে এ ভাবে ধ্বংস হতে দেখে ছোটা ভীমের মন্তব্য, ‘পাহাড় কেটে আমরা কিন্তু হারাব অনেক কিছুই।’ যন্ত্র দিয়ে সশব্দে পাহাড় কাটার দৃশ্য দেখে তিন জনের সম্মিলিত প্রতিক্রিয়া, ‘উন্নয়ন চাই, কিন্তু পাহাড় ধ্বংস করে নয়। প্রকৃতি বাঁচলেই আমাদের ভবিষ্যৎ বাঁচবে।’ এ ভাবেই অ্যানিমেশনে তিন চরিত্র প্রতিবাদে হয়েছে সরব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *