নার্সিংহোমে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় ত্রুটির অভিযোগে জামালপুরে উত্তেজনা - 24 Ghanta Bangla News
Home

নার্সিংহোমে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় ত্রুটির অভিযোগে জামালপুরে উত্তেজনা

Spread the love

জানা গিয়েছে, মৃত নবজাতকের মায়ের নাম শ্রাবণী রায়, বাবা তাপস রায়। এই দম্পতি হুগলি জেলার ধনিয়াখালির নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। শ্রাবণীর স্বামী তাপস এ দিন বলেন, ‘আমরা এই নার্সিংহোমে ডক্টর কামাল হাসানকে দেখাচ্ছিলাম। ওঁর কথা মতো বৃহস্পতিবার শ্রাবণীকে এখানে ভর্তি করি। কিন্তু ভর্তির পর থেকে সে ভাবে গুরুত্ব দেওয়া হয়নি ওকে। শুক্রবার রাতে ওটিতে নিয়ে গেল। সিজ়ার করার পরে ওটি থেকে বেরিয়ে ডাক্তার বলেন, আমাদের বাচ্চা মারা গিয়েছে।’ তাপস আরও বলেন, ‘আমরা এই নার্সিংহোমের বেহাল পরিকাঠামো আর ডাক্তারের বিরুদ্ধে তদন্ত চাই। ওদের জন্যই আমার বাচ্চার মৃত্যু হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *