শনাক্ত ফ্লাইদুবাইয়ের হামলাকারী কো-পাইলট, প্রকাশ্যে সিরিয়া যোগ ও উগ্রপন্থী মতাদর্শের তথ্য - 24 Ghanta Bangla News
Home

শনাক্ত ফ্লাইদুবাইয়ের হামলাকারী কো-পাইলট, প্রকাশ্যে সিরিয়া যোগ ও উগ্রপন্থী মতাদর্শের তথ্য

Spread the love

দুবাই: তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের (Flydubai) বিমানে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ওমানি কো-পাইলটের পরিচয় ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযুক্তের নাম হামাম…

দুবাই: তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের (Flydubai) বিমানে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ওমানি কো-পাইলটের পরিচয় ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযুক্তের নাম হামাম আল-হাম্মামি (Hamam Al-Hammami)। ২৯ বছর বয়সি এই কো-পাইলটের সিরিয়া সংযোগ এবং চরমপন্থী মতাদর্শে জড়িয়ে পড়ার একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলি।

সংবাদমাধ্যম ‘আল আরাবিয়া’-র সূত্র অনুযায়ী, অভিযুক্ত হামামি ওমানের বাইরে দীর্ঘ সময় কাটিয়েছিল, যার বেশিরভাগটাই ছিল সিরিয়ায়। অভিযোগ, সেখানে সে চরমপন্থী আদর্শের প্রভাবে পড়েছিল। তার চরমপন্থী মতাদর্শের কথা সামনে আসার পরেই ওমান কর্তৃপক্ষ তাকে বিমান চালনায় নিষেধাজ্ঞা জারি করে।

ওমানে নিষেধাজ্ঞা পাওয়ার পরেই হামামি দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) চলে যায় এবং পরবর্তীতে ফ্লাইদুবাই সংস্থায় পাইলট হিসেবে যোগ দেয় বলে জানা গেছে।

৯/১১-এর মতো বড়সড় হামলার ছক?

ইসরায়েলের চ্যানেল ১২ এবং আই২৪নিউজ (i24NEWS)-এর প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীদের ধারণা, হামামি আল-কায়দার আদর্শে দীক্ষিত হয়েছিল এবং বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বের সংস্পর্শে এসেছিল। এমনকী তদন্তকারীদের কাছে সে স্বীকার করেছে যে, বিমানটি ইসরায়েলে ক্র্যাশ করানোর পরিকল্পনা ছিল তার। এই পরিকল্পনা সফল হলে তা এক ভয়াবহ ‘৯/১১-এর মতো ট্র্যাজেডি’ ডেকে আনতে পারত।

অন্যদিকে সিএনএন ও ফক্স নিউজ জানিয়েছে, ওমানের জাতীয় বিমান সংস্থায় প্রশিক্ষণ চলার সময়ই তার উগ্রপন্থী চিন্তাভাবনার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকী ২০২৪ সালে উগ্রপন্থী ইসলামিক ওয়েবসাইট দেখার অভিযোগে তাকে গ্রাউন্ড বা বসিয়েও দেওয়া হয়েছিল। ফলে প্রশ্ন উঠছে, এত কিছুর পরেও কীভাবে সে ইউএই-তে কমার্শিয়াল পাইলট হিসেবে কাজ পাওয়ার সুযোগ পেল।

কী ঘটেছিল সেই দিন?

গত ৩০ সেপ্টেম্বর তেল আভিভগামী বোয়িং ৭37 বিমানটির ককপিটে হঠাৎই ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর ছুরি নিয়ে হামলা চালায় হামামি। যার জেরে বিমানটি আকস্মিকভাবে খাড়া নিচের দিকে নামতে শুরু করে। তবে গুরুতর জখম হওয়া সত্ত্বেও ভারতীয় পাইলট স্মিত মচ্ছর সাহসিকতার সঙ্গে ককপিটের দরজা খুলে ফেলেন। এরপর অন্যান্য ক্রু মেম্বার ও বিমানে থাকা যাত্রীরা মিলে হামলাকারীকে বাগে আনেন। অফ-ডিউটিতে থাকা অন্য দুই পাইলটও পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করেন। শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুক (Tabuk) বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে।

অভিযুক্ত হামামিকে পরে ইউএই-তে হস্তান্তর করা হয় এবং সেখানে বর্তমানে তদন্ত চলছে। যদিও এখনও পর্যন্ত ইউএই কর্তৃপক্ষের তরফে তার পরিচয় বা ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তদন্ত এগোতেই এই ঘটনার নেপথ্যে থাকা বৃহত্তর জালের সন্ধান মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ধ্রুপদী বাংলা ভাষার প্রধান উৎকর্ষ মনোনীত মোদী সরকারের

সম্মতি দিলেন রাষ্ট্রপতি! মোদী রাজ্যে শীঘ্রই লাগু হতে চলেছে UCC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *