কলকাতার কার্ড যন্ত্রণা এখনও ভুলতে পারিনি: ফোরলান - 24 Ghanta Bangla News
Home

কলকাতার কার্ড যন্ত্রণা এখনও ভুলতে পারিনি: ফোরলান

Spread the love

আইএসএল খেলার দৌলতে তিনি ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত। ১০ বছরে ভারতীয় ফুটবলের কতটা পরিবর্তন দেখছেন? প্রশ্ন শুনে একটু হতাশই দেখাল ফোরলানকে। তাঁর কথায়, ‘ভারতীয় ফুটবলে প্রতিভা আছে। ভালো ফুটবলারও আছে। সেটা আমি দেখেছিলাম মুম্বইয়ে খেলার সময়। মেহতাবকে (হোসেন) মনে আছে। খুব দাপুটে মিডফিল্ডার ছিল। আরও অনেকে ছিল। এখনও কয়েক জনের সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু ভারতের ফুটবল খুব একটা এগোতে পারেনি।’ কেন পারেনি? উরুগুয়ের জার্সিতে ৩৬ গোল করা ফোরলানের উপলব্ধি অন্য রকম। তাঁর কথায়, ‘ভারতে ক্রিকেটই প্রথম স্পোর্টস। ফুটবল যতদিন এই দেশে সেই জায়গাটা না পাবে, ততদিন সত্যিকারের উন্নয়ন হবে না।’ এর সঙ্গেই তাঁর সংযোজন, ‘আমি মনে করি, ব্রাজ়িল, উরুগুয়ে, পানামার মতো দেশকে এখানে এনে খেলানোটা একদম সঠিক সিদ্ধান্ত। ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দেশের সঙ্গে নিয়মিত খেললে ভারতের ফুটবলারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *