এ বারের মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে একাধিক বাংলা সিনেমা
দেবলীনা ঘোষ
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সমৃদ্ধ ও বৈচিত্রময় ধারাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ১৭তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন-এ বিশেষ ভাবে উদ্যাপিত হবে বাংলা সিনেমা। সমকালীন উল্লেখযোগ্য পূর্ণদৈর্ঘ্যের ছবি, রেস্টোর করা ক্লাসিক এবং স্বল্পদৈর্ঘ্যের ছবির সম্ভার, এ বারের উৎসবে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরা হবে। এ বারের তালিকায় রয়েছে ‘অদম্য’, ‘মায়া সত্য ভ্রম’, ‘পিঞ্জর’, ‘পড়শি’, ‘বিয়ে ফিয়ে নিয়ে’, ‘শরতে ফোটা জুঁই’-এর মতো সিনেমা।