RPF-এর বিরুদ্ধে জুলুমের অভিযোগ, কোচবিহারে বিক্ষোভ রেল হকারদের
কেউ বিক্রি করেন বাদাম, চা, ঝালমুড়ি। কারও পসরায় থাকে ঘর সাজানোর জিনিস, কেউ বিক্রি করেন জামা কাপড়। দীর্ঘ কয়েক দশক থেকে প্যাসেঞ্জার ও দূরপাল্লার ট্রেনে হকারি করে আসছেন। কিন্তু গত কয়েক মাস ধরে তাঁদের ধরপাকড় করা হচ্ছে বলে অভিযোগ ওই রেল হকারদের। মোটা টাকা জরিমানাও করা হচ্ছে। অভিযোগের তির আরপিএফ-এর দিকে। এই বিষয়টি নিয়ে শনিবার নিউ কোচবিহার আরপিএফ পোস্টে বিক্ষোভ দেখিয়েছেন প্রায় চারশো রেল হকার।