India vs Brazil | ব্রাজ়িলের বিরুদ্ধে ৪ গোলে হারলেও মন জিতল ভারত
FIFA র্যাঙ্কিংয়ে ৫ বনাম ১৩৮-এর লড়াইয়ে ফল প্রত্যাশিতই ছিল। ব্রাজ়িলের দাপট এবং জয়। কিন্তু সেখানে নজর কাড়ল ভারত। ম্যাচটা সেলেকাওরা ৪ গোলে জিতলেও ভারতের আক্রমণ এবং গোলের সুযোগ তৈরি মন জিতেছে। পানামার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে আত্মবিশ্বাস সঞ্চয় করা খেলতে নেমেছিল ভারত। ম্যাচের আগে স্টেডিয়ামের গ্যালারিতে প্রত্যাশিত দর্শকের খরা থাকলেও মাঠের ভেতরে শুরু থেকেই আঁচ পাওয়া যাচ্ছিল হাই-ভোল্টেজ লড়াইয়ের। ৪-২-৩-১ ছকে মাঝমাঠে অনিরুদ্ধ থাপা ও আপুইয়াকে রেখে এবং আক্রমণভাগে মনবীর ও রায়ান উইলিয়ামসদের সামনে রেখে দল সাজিয়েছিলেন কোচ খালিদ জামিল।