Ration Scam: রেশন দুর্নীতিতে বালুর সঙ্গে কোন সুতোয় গাঁথা শাহজাহান! উত্তর খুঁজছে ইডি - Bengali News | ED questions Ration Scam accused Jyotipriya Mallick to get more information about Sheikh Sahajahan - 24 Ghanta Bangla News
Home

Ration Scam: রেশন দুর্নীতিতে বালুর সঙ্গে কোন সুতোয় গাঁথা শাহজাহান! উত্তর খুঁজছে ইডি – Bengali News | ED questions Ration Scam accused Jyotipriya Mallick to get more information about Sheikh Sahajahan

Spread the love

জ্যোতিপ্রিয় মল্লিক ও শাহজাহান শেখImage Credit source: Facebook

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ফের জেলে গিয়ে একপ্রস্থ জেরা করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার রেশন কেলঙ্কারি মামলায় ইডির তদন্তকারী অফিসার পৌঁছে যান প্রেসিডেন্সি জেলে। সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রীকে এদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জেরা করেছেন ইডির অফিসার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চোখা চোখা প্রশ্নের মুখোমুখি হতে হয় বালুকে। বিশেষ করে রেশন কেলেঙ্কারিতে ধৃত অপর তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই এদিন জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, এই শঙ্কর আঢ্যর একাধিক বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্যবসা রয়েছে। বেশিরভাগ সংস্থাগুলির রয়েছে সীমান্তবর্তী এলাকায়। সেক্ষেত্রে ইডি অফিসারদের সন্দেহ, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান তথা দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমে রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে। তবে শঙ্কর ছাড়া আরও কার মাধ্যমে রেশন দুর্নীতির টাকা পাচার হয়েছে, সেই বিষয়েই তথ্যতালাশ নেমেছে ইডি। সূত্রের খবর, সেই বিষয়ে তথ্য জানতেই এদিন জেলে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করেছেন ইডির অফিসার।

এদিকে আজই আবার দ্বিতীয়বারের জন্য ইডির হাজিরা এড়িয়েছেন সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। আইনজীবী মারফত ইডির অফিসে চিঠি পাঠান। যদিও জানা যাচ্ছে, সেই চিঠি ইডির তরফে গ্রহণ করা হয়নি। আইনজীবী মারফতই আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে সেই চিঠি। অর্থাৎ, স্পষ্ট ইঙ্গিত মিলছে যে শেখ শাহাজাহানকে আর সময় দিতে রাজি নন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। আর ঠিক একই দিনে প্রেসিডেন্সি জেলে বালুকে জেরা করলেন ইডির অফিসাররা। উল্লেখ্য, আগামী ১২ তারিখ শাহজাহানের আগাম জামিনের মামলার শুনানি রয়েছে। সূত্রের খবর, তার আগে শেখ শাহাজাহানের বিষয়ে আরও তথ্য জোগাড় করতে চাইছেন অফিসাররা। শেখ শাহজাহানের ভূমিকা কী ছিল, শেখ শাহজাহানের সাহায্যে রেশন দুর্নীতির টাকা কোথাও লগ্নি করা হয়েছে কি না, সেই সব বিষয়ে এদিন জ্যোতিপ্রিয়কে প্রশ্ন করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *