Bagdogra Mob Lynching Death: সন্দেহ ছিল গরুচোর, আইন হাতে তুলে গণপিটুনি, মৃত্যু ২ জনের | 2 person died in Mob Lynching over Cow Theft Suspicion in Bagdogra - 24 Ghanta Bangla News
Home

Bagdogra Mob Lynching Death: সন্দেহ ছিল গরুচোর, আইন হাতে তুলে গণপিটুনি, মৃত্যু ২ জনের | 2 person died in Mob Lynching over Cow Theft Suspicion in Bagdogra

Spread the love

ভাঙচুর করা হয় গাড়িও।Image Credit: TV9 বাংলা

বাগডোগরা: গরুচোর সন্দেহে গণপিটুনি। বাগডোগরায় গণপিটুনিতে মৃত্যু দুইজনের। জানা গিয়েছে, গরু চোর সন্দেহে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় দুটি গাড়ি। গুরুতর আহত ২। আটক করা হয়েছে এক পাচারকারীকে। তবে এখনও গণপিটুনিতে কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা গিয়েছে।

শনিবার ভোররাতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় দুইজনের। জানা গিয়েছে, আজ ভোররাতে পিক‌আপ গাড়ি নিয়ে গরু চুরি করতে বাগডোগরার তারাবাড়ি এলাকায় আসে ৫ জন দুষ্কৃতীর দল। তারা এলাকায় ঢুকতেই টের পান স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীরা গরু চুরি করে গাড়িতে ওঠাতে গেলে, তাদের আটক করা হয়।

পরে চারচাকায় আরও দুই দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছয়। তাঁরা আসতেই স্থানীয় বাসিন্দারা তাঁদের ধরে নেয়। বেঁধে উদুম  মারধর চলে। দুষ্কৃতীদের আনা পিক‌আপ গাড়িটিও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। মারধরে মৃত্যু হয় একজন দুষ্কৃতীর। তিনজনকে পাকড়াও করে মাটিগাড়া ও বাগডোগরা থানার পুলিশ। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখানে আরও একজনের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম গাড়িটি আটকে যাওয়ায় বিপদ বুঝে আরও একটি গাড়িকে ডাকেন আক্রান্ত পাচারকারীরা। সেই গাড়িটিও ব্যাপক ভাঙচুর করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পাচারকারী সন্দেহে একজনকে আটক করেছে পানিঘাটা ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *