রোমান সম্রাটের পান্না থেকে নাকের উপর ফ্রেম, কী ভাবে এল আজকের চশমা? - 24 Ghanta Bangla News
Home

রোমান সম্রাটের পান্না থেকে নাকের উপর ফ্রেম, কী ভাবে এল আজকের চশমা?

Spread the love

চোখের সামনে দু’টি কাচের টুকরো। নাকের উপর বসানো। আজকের দিনে চশমা এতটাই পরিচিত যে তার ইতিহাস নিয়ে আমরা খুব একটা ভাবি না। কিন্তু এই ছোট্ট যন্ত্রটির পিছনে রয়েছে প্রায় দুই হাজার বছরের এক আশ্চর্য গল্প। রোমান সম্রাট নিরো মল্লযুদ্ধ দেখার সময় চোখের সামনে পান্না ধরতেন বলে ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায়। তবে সেটিকে আজকের অর্থে চশমা বলা যায় না। এরপর আরব বিজ্ঞানী ইবন আল-হাইসামের আলো ও দৃষ্টিবিষয়ক গবেষণার সঙ্গে জড়িয়ে যায় ‘রিডিং স্টোন’-এর ধারণা। আজকের চশমার প্রকৃত সূচনা হয় ইউরোপে। ত্রয়োদশ শতকের শেষ দিকে ইতালিতে এমন চশমা তৈরি হতে শুরু করে, যাতে দুটি কাচ একটি কাঠামোর সঙ্গে জোড়া থাকত। কোনও ডাঁটি ছিল না। নাকের উপর ধরে রাখতে হতো। এরপর ধীরে ধীরে বদলাতে থাকে চশমার নকশা। অষ্টাদশ শতকে কানে আটকানোর মতো ডাঁটিযুক্ত ফ্রেম তৈরি হয়। ১৭৮৪ সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তৈরি করেন বাইফোকাল লেন্স। একই চশমায় কাছের ও দূরের জিনিস দেখার সুবিধা তৈরি হয়। রোমান সম্রাটের পান্না থেকে আজকের আধুনিক চশমা—এই দীর্ঘ যাত্রার গল্পই জানুন ‘বিস্ময়ের সময়’-এর এই পর্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *