পঞ্জাব এফসিতে নতুন বিদেশি সেন্টার ব্যাক, ইউরোপের অভিজ্ঞতায় ভরসা ক্লাবের - 24 Ghanta Bangla News
Home

পঞ্জাব এফসিতে নতুন বিদেশি সেন্টার ব্যাক, ইউরোপের অভিজ্ঞতায় ভরসা ক্লাবের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের এই মরসুমের দিকে নজর রেখে দল গঠনের কাজ পরিকল্পনা অনুযায়ী শুরু করেছিল ক্লাবগুলি। দেশের প্রথম সারির দল গুলির মধ্যে কলকাতা ময়দানে…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের এই মরসুমের দিকে নজর রেখে দল গঠনের কাজ পরিকল্পনা অনুযায়ী শুরু করেছিল ক্লাবগুলি। দেশের প্রথম সারির দল গুলির মধ্যে কলকাতা ময়দানে দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট সক্রিয় রয়েছে এখনও। তারপর সময় যত এগিয়েছে ঘর গোছানোর কাজ শুরু করেছে মুম্বাই সিটি এফসি সহ বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের মতো দল গুলি। পিছিয়ে থাকেনি পাঞ্জাব এফসি (Punjab FC)। বিগত কয়েক মাসে‌ দল বদলের বাজারে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল আইএসএলের এই ক্লাবের কথা।

Also Read | জামশেদপুর ছেড়ে এবার পাঞ্জাবে যোগ দিলেন মেসি বাউলি

যেখানে দানি রামিরেজ থেকে শুরু করে বেদে ওসুজি, জালজোকোভিচের মতো ফুটবলাররা দল ছেড়েছেন আগেই।। পরবর্তীতে দলের তৎকালীন কোচ প্যানাগিওটিস ডিলমপেরিসের কলকাতার আসার কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই চূড়ান্ত হয়। সার্জিও লোবেরা‌ জামানার ইতি ঘটিয়ে মোহনবাগানের দায়িত্বে আসেন এই কোচ। অপরদিকে প্যানোসের পর পাভলোস ডারমিটজাকিস আসেন পাঞ্জাবের দায়িত্বে। অর্থাৎ ফের গ্ৰীক কোচের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট।

Also Read | East Bengal: চলতি সপ্তাহেই শহরে এফিয়ং? নজর‌ সমর্থকদের

তাঁর তত্ত্বাবধানেই এবার দল গঠনের কাজ করছে পাঞ্জাব ম্যানেজমেন্ট। বিগত কয়েকদিন আগেই এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন রাফায়েল মেসি বাউলি। যেটা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। এবার ক্যামেরুনের এক দাপুটে সেন্টার ব্যাককে সই করাল আইএসএলের এই ফুটবল ক্লাব। তিনি প্যাট্রিক জেরার্ড বাহানাক। আপাতত একটি সিজনের জন্য তাঁকে দলে টানা হলেও পরবর্তীতে তা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট। নিজের দেশের পাশাপাশি ইউরোপে ও খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের। সবকিছু খতিয়ে দেখেই এবার তার উপর ভরসা রেখেছে পাঞ্জাব।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *