মা ফ্লাইওভারে যানজট কমাতে বসছে সাইনেজ় ডিসপ্লে বোর্ড - 24 Ghanta Bangla News
Home

মা ফ্লাইওভারে যানজট কমাতে বসছে সাইনেজ় ডিসপ্লে বোর্ড

Spread the love

মা ফ্লাইওভারে গাড়ি খারাপ বা দুর্ঘটনার কারণে যানজট নতুন কিছু নয়। ফলে অনেকে না জেনে ওই সময়ে গাড়ি নিয়ে গিয়ে যানজটে ফেঁসে যান। সেই বিরক্তি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এই বিশেষ উদ্যোগ নিচ্ছে ট্রাফিক পুলিশ। সোমবার থেকে ফ্লাইওভারে ওঠার মুখে ডিজিটাল সাইনেজ় ডিসপ্লে বোর্ড বসানো হচ্ছে। জেডব্লিউ ম্যারিয়ট, সায়েন্স সিটি, ইএম বাইপাস, দরগা রোড, শামসুল হুদা রোড সহ বিভিন্ন জায়গাতে এই ডিসপ্লে বোর্ড লাগানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *